সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হলেন লাভলু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) এ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সবার সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক এস,এম আবিদ ইসলাম লাভলু। আবিদ ইসলাম লাভলু (ভোটার নং অ-৪৯৪) দীর্ঘদিন যাবত ভিআইপি হোটেল ব্যবসার পাশাপাশি, ঠিকাদারি,সততা, ন্যায্যতা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ব্যবসায়ী সমাজে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যবসায়ী সমাজের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ তৈরি ও তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে আমি কাজ করতে চাই। ব্যবসায়ী সমাজের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমি সবসময় অঙ্গীকারবদ্ধ। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন গ্রুপের প্রার্থীরা ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আবিদ ইসলাম লাভলু ব্যবসায়ী মহলে একজন সৎ, পরিশ্রমী ও সৃজনশীল উদ্যোক্তা হিসেবে পরিচিত। তাই নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ প্রার্থী হয়ে উঠেছেন বলে ব্যবসায়ীরা মনে করছেন।

উল্লেখ্য আসন্ন ৬ ডিসেম্বর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে আবিদ ইসলাম লাভলু সম্মানিত সদস্যদের নিকট মূল্যবান ভোট ও দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি’ তাইতো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি এই প্রতিপাদ্যে সামনে রেখে সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার গুল্টা বাজার

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

নিজস্ব প্রতিবেদক: আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া। তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে নিশ্চিত করেছে সিডনির

জাজিরায় ৫ কেজি গাঁজা সহ মাদক কারবারী আটক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক কারবারীকেন ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩) সকালে

মাদক সেবন ও জুয়া খেলতে বাঁধা দেওয়ায় প্রবাস ফেরত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাদক সেবন ও জুয়া খেলায় বাঁধা দেওয়ার জেরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঁঠিয়া গ্রামে মঙ্গলবার (৭ডিসেম্বর)। রাত ৮টার দিকে প্রবাস ফেরত আজিম

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ

নিজের মাথায় গুলি করেন এএসপি পলাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা অফিস কক্ষে নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে