সিরাজগঞ্জ কাশিয়াহাটা মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।
স্থানীয়রা রবিবার সকালে মাঠে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং বাম চোখ ক্ষতিগ্রস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই যোদ্ধাদের স্বীকৃতি: মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বীকৃতি দিয়ে ভাতা, চিকিৎসা ও পুনর্বাসন সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম সোমবার সচিবালয়ে বাসস-কে

একজন মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে পারলে, নির্বাচনে জিরো পার্সেন্টও ব্যত্যয় হবে না: চাঁদপুর ডিসি

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার বলেছেন, আমি যদি সুস্থ থাকি এবং একজন মুসলমান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে নির্বাচনে

ফের জেলের জালে ধরা পড়লো ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো বিরল ও বিশাল আকৃতির কোরাল মাছের। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বাজারে নিয়ে আসা হয় প্রায়

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের প্রশংসা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণের প্রশংসা করেছে জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

আ.লীগ নেতাকে গ্রেফতার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করানোর চেষ্টার জেরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ গভীর রাত পর্যন্ত