সিরাজগঞ্জ-এর ৬ আসনের ৫টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থীর জয়

সিরাজগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা যায়।

সিরাজগঞ্জ–১ কাজিপুর ও সদরের আংশিক আসনের ১৬৫টি কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৫ হাজার ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মওলানা শাহীনুর আলম পান ১ লাখ ৬ হাজার ৭৩২ ভোট।

সিরাজগঞ্জ–২ সদর ও কামারখন্দ আসনে ১৬২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭৭ হাজার ৬৩১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম পান ১ লাখ ৩৮ হাজার ২২৫ ভোট। এতে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে তিনি এগিয়ে থাকেন।

সিরাজগঞ্জ–৩ রায়গঞ্জ ও তাড়াশ আসনের ১৫৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতীকে পান ১ লাখ ১৬ হাজার ৮০২ ভোট।

সিরাজগঞ্জ–৪ উল্লাপাড়া আসনের ১৪৭টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পান। বিএনপি প্রার্থী এম আকবর আলী পান ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ফলে ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান বেসরকারিভাবে এগিয়ে থাকেন।

সিরাজগঞ্জ–৫ বেলকুচি ও চৌহালী আসনের ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ২৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত আলী আলম পান ৮০ হাজার ২৮৩ ভোট। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

সিরাজগঞ্জ–৬ শাহজাদপুর আসনের ১৬০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১১৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত এনসিপি প্রার্থী সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পান ১ লাখ ৩ হাজার ৭০৪ ভোট। এতে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে তিনি এগিয়ে থাকেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সন্তান জন্ম দিয়েই প্রেমিকের সঙ্গে পালালেন মা!

সময়ের কন্ঠস্বর ডেস্ক: এবার ঘটল এক বিরল ঘটনা। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক মা (২০)। গত মঙ্গলবার দুপুরে যশোর ২৫০

নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে

টাঙ্গাইল এলজিইডি রোলার ভাড়ায় ফের দেশ সেরা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রোলার মেশিন (রাস্তা সমান করার যন্ত্র) ভাড়ার মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ রাজস্ব

এনায়েতপুরে শহীদ কর্ণেল সাইফুলের কবরে নদীযোদ্ধাদের শ্রদ্ধা

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

যুদ্ধবিরতির বর্ষপূর্তির দিনে লেবাননে হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর