সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা কামাল উদ্দিন নুহু মিয়া মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর।

ইন্তেকালের সময় তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও অনুসারী রেখে গেছেন।

এনায়েতপুর পাক দরবার শরীফের খাদেম মো. মুরাদ খানের দেওয়া তথ্যমতে, বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর এনায়েতপুর মাজার মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে মাজার শরীফ কমপ্লেক্সে দাফন সম্পন্ন করা হবে।

পারিবারিক সূত্র জানায়, খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর দশ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দরবার শরীফের দায়িত্বভার গ্রহণের পর তিনি ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক পথনির্দেশনা প্রচারে দীর্ঘ সময় ভূমিকা রাখেন।

এনায়েতপুরের আধ্যাত্মিক ঐতিহ্য এবং ধর্মীয় কর্মকাণ্ডের ধারাবাহিকতায় তাঁর ইন্তেকাল স্থানীয় অনুসারী, ভক্ত ও এলাকার ধর্মীয় অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাদি হত্যার প্রতিবাদে বেলকুচিতে ছাত্র-জনতার বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলিকরে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বেলকুচি

বাঁশখালীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুলাই)

২০২৪ সালে দেশে রেকর্ড ২৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ২০২৪ সালে দেশে রেকর্ড ২ হাজার ৯১৯টি ভুল তথ্য ছড়িয়েছে বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার নিজেদের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রতিবেদন

চাঁদা না দেওয়ায় গাড়িচালককে হত্যা, তীব্র নিন্দা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ার অপরাধে যাত্রাবাড়ীতে গাড়িচালককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া

পশ্চিম তীরে দুই বছরে নিহত সহস্রাধিক ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজায় ভয়াবহ আগ্রাসনের আড়ালে অধিকৃত পশ্চিম তীরে চলমান দমন-পীড়নে গত দুই বছরে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের

সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ, চুরি আতঙ্কে এলাকাবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর