সিরাজগঞ্জ এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মতে, ঠিকাদার ও বাপাউবো সিরাজগঞ্জ শাখার কর্তৃপক্ষের যোগসাজশে অননুমোদিত সাইজের পাথর দিয়ে ব্লক তৈরি করা হচ্ছে, যা ওয়ার্ক অর্ডারের শর্তাবলী লঙ্ঘন করছে।

সরেজমিনে দেখা গেছে, ব্লক তৈরির সময় সিডিউল অনুযায়ী ১:৩.৬ অনুপাতে ঢালাই করার কথা থাকলেও, বালু ও পাথরের পরিমাণ বেশি এবং সিমেন্টের পরিমাণ কম দেওয়া হচ্ছে।’

তবে, বাপাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ মোখলেছুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী/ শাখা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান পাথর, বালু, সিমেন্ট ইত্যাদি নির্মাণসামগ্রী পরীক্ষা করেছি এবং প্রকল্প সাইট ও তৈরিকৃত ব্লক সরেজমিন পরিদর্শন করছি। নিম্নমানের সামগ্রী দিয়ে ব্লক তৈরি করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মুঠোফোনে জানান। কিন্তু বাস্তবে নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা এখন পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করেন নাই। যখনই যোগাযোগ করা হয় তখনই বলে দেখছি বরং নির্বাহী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা আরো বলেন ব্লক তৈরির পাথর এবং গুণগতমান সবই ঠিক আছে।

এই অনিয়মের ফলে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে সংশয় দেখা দিয়েছে, যা স্থানীয় জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অধিকাংশ খবরই অতিরঞ্জিত: ভারতীয় সাংবাদিক

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতা থেকে প্রকাশিত কিছু সংবাদমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে অপতথ্য ও গুজব ছড়ানো হয়েছে (এখন কমে গেলেও চলছে) বলে বাংলাদেশ, এমনকি খোদ

রাজশাহী কলেজে দুর্নীতিগ্রস্ত শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর

ভারতজুড়ে ছড়াচ্ছে মুসলিম বিদ্বেষ, রাজ্যে রাজ্যে হুমকিতে কাশ্মীরিদের জীবন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পরে যেসব অস্থিরতা তৈরি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, গত কয়েকদিনে ভারতের নানা জায়গায় কাশ্মীরি মানুষদের

সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ পেলো জাতীয় প্রতিভা অন্বেষণ পুরষ্কার

আবদুল জলিলঃ বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস আয়োজিত কাব স্কাউট, রোভার স্কাউটদের জাতীয় প্রতিভা অন্বেষণ ২০২৪ এর সংগীত ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জের সন্তান শ্রাবণ। তিনি ইউনিট,

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ এমন বক্তব্যের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার সকালে আদালত

তাড়াশে যুবদলের দুই নেতার ভয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুকুরে আতঙ্কের ঢেউ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষাবাদের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগীরা চরম আতঙ্কে দিন