সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন, ব্যবসায় সুবিধা এবং সৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে খুকনী ইউনিয়ন শাখার আয়োজনের এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও শাহজাদপুর উপজেলা আমির মাওলানা মো. মিজানুর রহমান। তিনি খুকনী ইউনিয়নের ব্যবসায়ীদের শাহজাদপুর কাপড়ের হাটে সুবিধা প্রদানের পাশাপাশি ইউনিয়নের উন্নয়নমূলক কাজ এবং রাস্তা-ঘাট সংস্কারে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমির আরিফুল ইসলাম সোহেল, জেলা মজলিসে শুরা সদস্য ও এনায়েতপুর থানা আমির ডা. মো. সেলিম রেজা, শাহজাদপুর নির্বাচনী কমিটির প্রধান পরিচালক ও এনায়েতপুর থানা সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, উপজেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালেক, থানা সভাপতি ডা. শেখ মো. আইয়ুব আলী, উপজেলা স্মার্ট কমিটির সভাপতি আকরাম আলী, সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দীন এবং স্থানীয় বিভিন্ন নেতা।

সভায় বক্তারা দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। সভা সঞ্চালনা করেন শ্রমিক নেতা মো. সবুজ আলী।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাওয়াত না দেওয়ায়’ যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি: দাওয়াত না দেওয়ায় সাভারের আশুলিয়া থানা যুবদলের ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও বিএনপি নেতা ইদ্রিস

চোর আতঙ্কে বাঁশখালী: একমাসে অর্ধশতাধিক চুরি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বেড়েছে গরু, বসতঘর, অটোরিকশার ব্যাটারী ও মোটর সাইকেল চুরির ঘটনা। প্রতিদিন কোন না কোন গ্রামে হানা দিচ্ছে

মালয়েশিয়ায় আইএস সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি তৎপরতার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত অভিযানে এদের

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশীদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল

সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙাবাড়ি ও সর্দারপাড়া গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে চলমান উত্তেজনা পরিস্থিতিতে সিরাজগঞ্জের যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।