সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নিত্যপণ্যের বাজার তদারকিতে: এমপি মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার লক্ষ্যে বাজার তদারকি করেছেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার বিকেল ৪টার দিকে তিনি উল্লাপাড়া বাজার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চাল, ডাল, খেজুর, ছোলা, মাছ, গোশত, ডিম ও সবজির বিভিন্ন দোকান ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারে আগত ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।
সংসদ সদস্য ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, যা স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত। এমনটি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা জোট করার কোনো

বিএনপির নির্বাচনী জোট থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মান্নার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির পর এবার বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়াল মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ

নরসিংদীতে আ. লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একজন গুলিবিদ্ধসহ

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর

মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা

শাপলা চত্বরে গণহত্যার দায়ে ট্রাইব্যুনালে হাজির শাহরিয়ার কবির

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে