প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাল ভোটের চেষ্টায় যুবকের দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রুবেল হোসেন উপজেলার কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্র (১৪৫) এ তিনি এক প্রবাসী ভোটারের নামে ভোট দেওয়ার চেষ্টা করেন বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে পরিচয় যাচাই ও তথ্য যাচাই–বাছাইয়ের মাধ্যমে জাল ভোট দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম আরিফ প্রশাসনিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.