সিরাজগঞ্জ উল্লাপাড়ায় যুবলীগ নেতার নেতৃত্বে সাধারণ কৃষকদের মারপিট, আহত ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সালিশি বৈঠক চলাকালে পুর্বপরিকল্পীতভাবে যুবলীগ নেতা আমিরুল সরকারের নেতৃত্বে সাধারণ কৃষকের উপরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে গুরুত্বর ৫ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)’ দুপুরে উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া) গ্রামের এঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. আব্দুল হালিম (৪০), পিতা-মো. হামিদুল প্রামানিক, মো. শুকুর আলী প্রামানিক (৩২), মো. দুলাল প্রামানিক (৩৭), পিতা আজহার আলী প্রামানিক, মো. আনোয়ার প্রামানিক (৭০) পিতা-মৃত তাহের প্রামানিক ও মো. সোহেল রানা (৩৫) পিতা-মৃত গোলবার প্রামানিক। উভয় সাং-লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া)।

আর্ন্তজাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সদস্য হাসান আলী, আব্দুল হাকিম, রাশিদুলসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিরা দীর্ঘদিনের বিবাদমান জমির সমাধানের জন্য সালিশি বৈঠক বসে।

মাওলানা হুমায়ুন কবির বলেন, কৈবর্ত্তগাঁতী (নতুনপাড়া) গ্রামের দেলবার প্রামানিকের ছেলে মো. বাচ্চু মিয়ার সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এঘটনায় গত (১৮ ফেব্রুয়ারী) দুপুরে স্থানীয় গণ্যমান ব্যক্তিরা সালিশে বৈঠক বসে। বৈঠক চলাকালে লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল সরকারের নেতৃত্বে হোসেন প্রামানিকের ছেলে আজাহার মিস্ত্রি, আলম মিস্ত্রি, মৃত সামাদের ছেলে মো. জাকির, হাজি ইউনুসের ছেলে মো. মমিন, মোজাম্মেলের ছেলে মো. হযরত আলী, মৃত ফজরের ছেলে আতাহার আলী, মৃত বরাত আলীর ছেলে মো. সাহাদ আলী, মৃত রজব আলীর ছেলে মো. জুয়েল আলীসহ প্রায় ১০/১৫ জন দেশীয় অস্ত্র-লোহার রড, এসএস পাইব, লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। এঘটনাটি সঙ্গে সঙ্গে আমি উল্লাপাড়া থানায় অবগত করি। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আমি এই সন্ত্রাসীদের উপযুক্ত বিচারের দাবি জানাই প্রশাসনের নিকট।’

সালিশে বৈঠকে মারপিটের ঘটনার বিষয়ে আজহার আলী প্রামানিক, আব্দুর রহিম, রজব আলী প্রামানিক বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামীলীগের পদধারী নেতা আমিরুল সরকারের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, জমি দখল, সরকারী জায়গা দখলসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছে। কেউ বাঁধা দিলে তাদের হুমকি-ধামকি দেয়। আমিরুল সরকারের অত্যাচারে এলাকার সাধারণ নিরীহ ৪টি পরিবার প্রাণ বাচাতে অন্যত্র চলে গেছে। এলাকার সাধারণ মানুষেরা এই অত্যাচারির হাত থেকে বাচার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

লাহিড়ী মোহনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আমিরুল সরকার বলেন, বিষয়টি জানার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে, আলোচনার কোনো সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণভোট বিষয়ে বিএনপির অবস্থান একেবারেই স্পষ্ট- জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হতে হবে। এ বিষয়ে

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

শরণার্থী ইস্যুতে কঠোর পথে জার্মান সরকার

অনলাইন ডেস্ক: জার্মানিতে ২০২৪ সালে স্বীকৃত আশ্রয়প্রার্থী ও সুরক্ষার নিশ্চয়তা পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.১ শতাংশ। এই

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি–বিদেশি প্রায় ৫৬ হাজার পর্যবেক্ষক: ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক পর্যবেক্ষণ ব্যবস্থার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশীয় ও বিদেশি মিলিয়ে প্রায় ৫৬ হাজার

৫৩ আসনে ১০ হাজারের কম ব্যবধানে হেরেছেন জামায়াত জোটের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মাধ্যমে ২২৪ আসনে প্রার্থী দেয় জামায়াতে ইসলামী। এর মধ্যে ৬৮ আসনে দলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সরকার গঠনের