সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ উদ্যোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ইকোনমিক জোনে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) জোনটি পরিদর্শন করেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও তরুণ উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল।
দলের নেতৃত্ব দেন প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম (প্রফেসর ও বিভাগীয় প্রধান, নিউরোমেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ) এবং অধ্যাপক ডা. মো. গোলাম আজম (বিভাগীয় প্রধান, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বারডেম)। তাদের সঙ্গে আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ও সিরাজগঞ্জের কৃতিসন্তান চিকিৎসকরাও ছিলেন।
প্রতিনিধিরা হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত প্রায় ২০ একর জমি পরিদর্শন করেন। একই সফরে অংশ নেওয়া কয়েকজন উদ্যোক্তা সিরাজগঞ্জে একটি ফার্মাসিউটিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন।
সফরের অংশ হিসেবে ইকোনমিক জোন, বিদ্যুৎকেন্দ্র, সোলার প্ল্যান্ট ও বিসিক শিল্পপার্ক ঘুরে দেখা হয়।
প্রফেসর ডা. মো. শফিকুল ইসলাম বলেন, “মানুষ যেন বিদেশে না গিয়ে দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষ বিশেষভাবে উপকৃত হবে।”
অধ্যাপক ডা. মো. গোলাম আজম বলেন, “চিকিৎসা খাতে বিনিয়োগ সময়োপযোগী উদ্যোগ। আধুনিক হাসপাতাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প গড়ে উঠলে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পরিচালক শেখ মনোয়ার হোসেন জানান, দেশের বরেণ্য চিকিৎসক ও উদ্যোক্তাদের এ সফর জোনকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতে সিরাজগঞ্জ একটি সমৃদ্ধ শিল্পাঞ্চলে পরিণত হবে, যেখানে কর্মসংস্থানের পাশাপাশি থাকবে বিশ্বমানের বিভিন্ন সুযোগ-সুবিধা।
প্রতিনিধি দলের চিকিৎসকরা ইকোনমিক জোনের সার্বিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে ইতিবাচক মত প্রকাশ করেন।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য আরও একটি দুঃসংবাদের দিন। শনিবার (২১ জুন) তাদের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের

বেলকুচিতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা শাখা ও শিক্ষাক-শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১

শিয়ালকোলে আওয়ামীলীগ নেতার মারধরে যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: শিয়ালকোলের এক মাদ্রাসার জায়গা দখলের প্রতিবাদ করায় হাসান নামের এক যুবকে মারধর করে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও তাঁর

সলঙ্গায় জেলা নকল নবীশ এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  

জুয়েল রানা: বাংলাদেশ এক্সট্রা-মোহরার নকল নবীশ এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন