সিরাজগঞ্জে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টা, জামায়াত ও আ.লীগ নেতার রফাদফা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ষাটোর্ধ্ব রেজা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ৩ বছরের শিশুকে ৪ দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগে করা শালিসের জরিমানার ১ লক্ষ ৩০ হাজার টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মাওঃ তুহিন ফকির নামের ও সাইফুল ফকির নামের ২ জনের বিরুদ্ধে।,

মাওঃ তুহিন ফকির কায়েমপুর ইউনিয়নের হলদিগর গ্রামের মৃত খালাস ফকিরের ছেলে ও হলদিগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সদস্য এবং সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল মোক্তারের ছেলে, সে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের হলদিগর গ্রামের দরিদ্র চা দোকানী মাসুমের সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত (২০ মার্চ)। প্রতিবেশী রেজা ফকির (৬০), এর বিরুদ্ধে শালিসে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করে মাওঃ তুহিন ফকির, সাইফুল ইসলাম সহ বেশকয়েকজন গ্রাম প্রধান।

পরে জরিমানার টাকা না দিয়েই ভুক্তভোগী শিশুর পিতাকে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানোর চেষ্টা করেন তুহিন ফকির। গত ৩০ মার্চ বাকী টাকা প্রদানের পূর্ব নির্ধারিত সময়ে টাকা না দিয়েই শিশুটির পিতার কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন। টাকা ছাড়া স্বাক্ষর না দেয়ায় তাকে বিভিন্ন রকম হুমকি দিতে থাকে এই জামায়াত নেতা।

ভুক্তভোগী শিশুটির মা জানান, গত ১৪ই মার্চ প্রতিবেশী রেজা নির্জন একটি ঘরে আমার শিশু মেয়েকে অনৈতিক কাজের চেষ্টা করার সময় প্রতিবেশী এক নারী দেখে আমাকে জানায়। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় এর আগেও কয়েকবার সে একই কাজ করেছে।,

বিষয়টি গ্রাম প্রধানদের জানালে তারা থানায় যেতে নিষেধ করে শালিসের মাধ্যমে বিচারের কথা জানায়। পরে শিশুটিকে পৌর শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

শিশুটির পিতা দরিদ্র চা দোকানী মাসুম জানায়, জামায়াত নেতা তুহিনের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা সাইফুল, হাসান ও রবিউলের নেতৃত্বে শালিসে রেজাকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়ের চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা তুহিন আমার হাতে তুলে দেয় এবং বাকী টাকা ৩০ মার্চ দিবেন বলে জানায়।,

গত ৩০ মার্চ তুহিন ফকির বাড়িতে উপস্থিত হয়ে টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। আমি টাকা দাবি করলে সে টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে বলে স্বাক্ষর না দিলে সমস্যা হবে। পরে সে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। তারপর থেকে তুহিন, সাইফুল সহ তাদের লোকজন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এই বিষয়ে জামায়াত নেতা ও হলদিগর কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ তুহিন ফকিরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি জানান, এই বিষয়ে আমি আর নেই। সে বিভিন্নভাবে তার দায় এড়ানোর চেষ্টা করে।

পরে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম গর্হিত ঘটনার সালিস আমরা সমর্থন করিনা। এই ঘটনায় জামায়াতের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াতের সমাবেশে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণও করা হয়। এতে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই

আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

পাবনায় দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায়

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট

জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার