সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নজরুল ইসলাম: জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে (২১-২২মে) দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। বিজ্ঞান মেলায় সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মোট ৪৬ টি স্টল মেলায়  অংশ নিয়েছে। এছাড়াও ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এদিন বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় জেলা শিক্ষা অফিসার (অতিঃদাঃ) মো. আফছার আলীর সভাপতিত্বে বিজ্ঞান বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সদর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান শাখা) ফারজানা রহমান তন্বীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল 

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে শাসক স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের

ঈদের নামাজে বাধা, প্রতিবাদ করায় বোমা হামলায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় ঈদের নামাজে অংশ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বোমা বিস্ফোরণে আব্দুল হাই (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।

ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্র্যাক করা লোকেশন মোহাম্মদপুর

ঠিকানা টিভি ডট প্রেস: গেল বছর ৫ আগস্ট ছাত্রজনতার প্রবল গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের।সেসময় দলটির সভানেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে

নারীকে হত্যাচেষ্টা মামলায় বাবা-ছেলের কারাদণ্ড 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আপন চাচাতো বোনকে হত্যাচেষ্টার দায়ে ব্যাংক কর্মকর্তা মুকুল আহাম্মেদ ও তার বাবা মইজু মন্ডলকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন ভিপি অমর কৃষ্ণ দাস, সম্পাদক সুকুমার সরকার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সুকুমার সরকার। শুক্রবার