সিরাজগঞ্জে ২৩৫ বছরের বাঁশ-ছনের মসজিদটি আজ শীতাতপ নিয়ন্ত্রিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুই বিঘা জমির উপর প্রতিষ্ঠিত দ্বিতল মসজিদটি। ২৩৫ বছর আগে স্থানীয়দের উদ্যোগে মসজিদটি নির্মাণ করে স্থানীয়রা। একসঙ্গে প্রায় তিন হাজার মানুষ মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন। পুরনো এ মসজিদটি ঘিরে দশনার্থীদের ভিড় লেগেই থাকে। বলছি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের কেন্দ্রীয় মসজিদের কথা।

দৃষ্টি নন্দন এ মসজিদের প্রধান ফটকে একটি বড় গম্বুজ রয়েছে। এছাড়া চার কোনায় চারটি ছোট গম্বুজ রয়েছে। সীমানা প্রাচীরের ৩০টি ছোট গম্বুজ ও পিলারগুলোতে লতাপাতার কারুকাজ খচিত আল্পনা যে কারও দৃষ্টি কাড়ে।

দ্বিতলবিশিষ্ট এ মসজিদ প্রতিষ্ঠাকালীন কাশ ফুলের ছন ও বাঁশ দিয়ে নির্মাণ করে এলাকার ধর্মপ্রাণ মানুষ। পরবর্তীতে টিনের ছাউনি দিয়ে মসদিজটি পুর্ননির্মাণ করা হয়। সবশেষ ২০০৭ সালের দিকে দ্বিতল বিশিষ্ট স্থাপনা নির্মাণ করা হয়। বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদটি জেলার অন্যতম প্রাচীণ মসজিদ।’

পুরনো এ মসজিদ দেখতে ও নামাজ পড়তে বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষের সমাগম ঘটে। বিশেষ করে মসজিদের পাশেই বিশ্বমানের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও ক্যান্সার সেন্টারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীর স্বজন এবং বিদেশি ছাত্ররা জুমার নামাজ আদায় করেন।

প্রবীণ মুসল্লি হাজী সামান আলী বলেন, ‘মুরুব্বিদের কাছে শুনেছি, এ মসজিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো নামাজ আদায় করতে। তখন গ্রামে গ্রামে খুব বেশি মসজিদ চোখে পড়তো না।’ মসজিদটির সুউচ্চ মিনারের কথা জানিয়ে এ বৃদ্ধা বলেন, ‘মুয়াজ্জিন বেলায়েত হোসেন দেড় যুগ বিনা পারিশ্রমিকে এ মসজিদের খেদমেত করেছেন। নিজ অর্থায়নে তিনি ২৫ ফুট উচ্চতার মিনার নির্মাণ করেছিলেন।’

এলাকার চিত্রশিল্পী মোশারফ হোসেন খান জানান, কেজি মোড় থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সড়কে যাতায়াতকারী সকলের নজর কাড়ে বড় মসজিদটি। এর সুউচ্চ তিনটি মিনারসহ মেহরাবে বিশাল আকৃতির একটি গুম্বজ রয়েছে।’

মসজিদটির ইমাম হাফেজ মোহাম্মদ আলী বলেন, ঐতিহ্যবাহী বড় মসজিদে প্রায় আড়াই যুগ ধরে প্রতি বৃহস্পতিবার পবিত্র কুরআন খতম করা হয়। গ্রামের সর্বস্তরের মুসুল্লিদের সহযোগিতায় প্রায় ১০ থেকে ১৫জন হাফেজ কুরআন তেলাওয়াত করেন।

এনায়েতপুর বড় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা জোদ্দার বলেন, এটি শুধু আমাদের এলাকার নয়, উত্তরবঙ্গের অন্যতম প্রাচীণ জামে মসজিদ।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন। আজ রবিবার (২৫

সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: মুনাফাসহ গচ্ছিত আমানতের সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার ৫ মার্চ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ

তাড়াশের নওগাঁ বাজারে দোকান ও বাসা বাড়ি দুধর্ষ ডাকাতি : ২০ লাখ টাকার মালামাল লুট  

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারে একদল ডাকাত হানা দিয়ে নগদ অর্থ, রৌপ্য ও স্বর্ণালঙ্কার সহ বীজধান লুট করে নিয়ে গেছে । শুক্রবার

বিদায়ী বৈঠকে সচিবদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পরিচালনায় সহযোগিতার জন্য সব মন্ত্রণালয়

ইতিপূর্বে ভোট আপনারাও দিতে পারেননি আমরাও দিতে পারেনি-আমিরুল ইসলাম আলিম 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সন্মেলন প্রস্তুতি কমিটির আহব্বায়ক আমিরুল ইসলাম খান আলিম উপজেলা যুবদলের সদস্য সচিব আলম প্রমানিককে