সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সৎকার সম্পন্ন হয়।

রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া মহল্লায় গণেশ বনিকের স্ত্রী মিনা বনিক অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। সোমবার (৫ জানুয়ারি) সকালে মরদেহ সৎকারের জন্য ঘোষগাতী মহাশ্মশানে নেওয়া হলে শ্মশানের চাবি না পাওয়ায় সৎকার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শ্মশানের চাবির দায়িত্বে থাকা ব্যক্তি শুরুতে চাবি দিতে অস্বীকৃতি জানান এবং অন্য শ্মশানে সৎকার করার কথা বলেন। এতে সৎকারে বিলম্ব সৃষ্টি হলে মরদেহ নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ করেন।

পরিস্থিতি জানাজানি হলে উপজেলা প্রশাসন বিষয়টিতে হস্তক্ষেপ করে। প্রশাসনের আশ্বাসের পর ঘোষগাতী মহাশ্মশানে মরদেহ নিয়ে গিয়ে সৎকার সম্পন্ন করা হয়।

এলাকাবাসীর তথ্যমতে, ঘোষগাতী মহাশ্মশানটি দীর্ঘদিন ধরে উল্লাপাড়া মহাশ্মশান নামে পরিচিত ছিল এবং উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে সৎকার করে আসছিল। কয়েক বছর আগে নাম পরিবর্তন ও একটি পরিচালনা কমিটি গঠনের পর সৎকার ব্যবস্থাপনা নিয়ে বিরোধ তৈরি হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আরিফ সোমবার সকাল ১০টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি ও কায়বা ইউনিয়ন

আমরা দেশে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই: জামায়াতে ইসলামী

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশে ৯০ দশমিক ৮ শতাংশ মানুষ মুসলমান। বাকিরা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের। কিন্তু

সিরাজগঞ্জে শালিসে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলায় শালিস বৈঠকে হারান আলী সেখ (৫৫) নামে এক ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মারধরে নিহতের স্ত্রী মরিয়ম বেগম, ছেলে

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের হয়রানি, জনতার হাতে আটক এসআই লিটন

ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য দিতে এসে জনতার হাতে আটক হয়েছেন সুধারাম থানার সাবেক টিএসআই লিটন চন্দ্র দত্ত। রোববার দুপুরে দিকে নোয়াখালী

রায়গঞ্জে গুড নেইবারসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী