সিরাজগঞ্জে হিন্দু ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি খরচের দায়িত্ব নিল ছাত্রশিবির

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মনগাতী গ্রামের হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মেধাবী ছাত্র সুব্রত কুমারের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে শহর শিবির সভাপতি শামীম রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সুব্রতের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভর্তি সহায়তার দায়িত্ব গ্রহণ করে। সুব্রত সদ্য অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৬৫তম স্থান অর্জন করেন। তবে তার বাবা গ্রাম পুলিশে কর্মরত হওয়ায় পরিবারের আর্থিক অনটনের কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।

ছাত্রশিবিরের এমন মানবিক সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুব্রত কুমার ও তার পরিবার। এ সময় শহর শাখার সভাপতি শামীম রেজা বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের অন্যতম দায়িত্ব। সুব্রতের শিক্ষাজীবন সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম, বানিয়াগাতী যুবকল্যাণ সমিতির সভাপতি বনি ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই মহতী উদ্যোগ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহমর্মিতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা

সিরাজগঞ্জ জেলা ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা ঠিকাদার সমিতির আয়োজনে মঙ্গলবার (১৫জুলাই) সকালে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ সংবর্ধনা

মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করা শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে ঢাকা

১১৬ আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইসির

দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে ৪ নিহত, ১১ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেল সোয় ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে

বিএনপি মহাসচিবের সঙ্গে নতুন পাকিস্তানি হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায়