সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আজিজ কারাগারে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২টার দিকে আব্দুল আজিজকে তাড়াশ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। এ সময় মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির জন্য দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওবায়দুল হক রুমি। আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে আব্দুল আজিজসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা করেন। এই মামলায় গতকাল সোমবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। আজ আব্দুল আজিজকে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১

জয়-পলকের অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। রোববার (১১

টাঙ্গাইলে ফিটনেসবিহীন পুরোনো গাড়ি সাজ-সজ্জায় ‘নতুন’ বানানোর ধুম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইল জেলায় সড়ক-মহাসড়কে পশুবাহী ও বাড়তি যাত্রীচাপ সামাল দিতে পুরোনো, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর বাস-ট্রাকগুলো রাস্তায় নামানোর মরিয়া প্রস্তুতি

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত : নওগাঁয় বিএমএসএফ নেতৃবৃন্দ 

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫: আর কোন প্রয়োজনে নয়, পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের