সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের প্রধান নির্বাচনি অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার সময় প্রার্থী ও তার সমর্থকেরা নামাজে ছিলেন। বাড়ির সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ক্যাম্প আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকে বিভিন্নভাবে হয়রানির ঘটনা ঘটছে এবং অগ্নিসংযোগের আগের দিন ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। তিনি এই হামলাকে দেশবিরোধী “সবচেয়ে বাজে আগ্রাসন” হিসেবে

মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১টা ৩৫

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শুরু হয়েছে।, শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের

বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ১ জানুয়ারিতে বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটিতে পৌছাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো। তারা জানিয়েছে, গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ছিল

আবাসিক বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পাইপ লাইনের মাধ্যমে আবাসিক বাসাবাড়িতে আর কখনও গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবি

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) আয়োজিত এই