সিরাজগঞ্জে স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় এক শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।’
এ ঘটনায় রাতেই মেয়েটির বাবা এক কিশোরের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও দুজনের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মোকলেছুর রহমান জানান।
মামলার বিবরণে বলা হয়, ধর্ষণের শিকার স্কুল ছাত্রী সলঙ্গা থানার আলোকদিয়ার গ্রামে নানার বাড়ি থেকে স্থানীয় একটি স্কুলে পড়াশুনা করে। গত ১৩ এপ্রিল একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক কিশোর মেয়েটিকে ফুসলিয়ে পাঁচলিয়া বাজার সংলগ্ন জহুরুলের মার্কেটে নিয়ে যায়। এরপর ওই মার্কেটের একটি কক্ষে তিনজন মিলে তাকে ধর্ষণ করে।’
প্রচণ্ড রক্তক্ষরণ হলে মেয়েটিকে উদ্ধারের পর প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত ৩টার দিকে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক রাকিবুল ইসলাম বলেন, “ধর্ষণের কারণে ওই স্কুল ছাত্রীর প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে দুই ব্যাগ রক্ত দিতে হয়েছে। তার দুইটি সেলাই লেগেছে।
“তবে বর্তমানে মেয়েটির শারীরিক অবস্থ শঙ্কামুক্ত রয়েছে এবং তাকে হাসপাতালে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে ওসি মোকলেছুর রহমান জানান।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে চায়না নববর্ষ উদযাপন করলো আদিবাসী সম্প্রদায় 

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী নাচ গানের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশার গ্রামে চায়না নববর্ষ পালন করা হয়েছে। আজ সকালে এই আয়োজনে আদিবাসী পল্লীর নারী পুরুষ

জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি : উপদেষ্টা আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে আগামী

পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তিনি

আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক, ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হয়ে উঠেছে প্রথম ও প্রধান প্রতিরক্ষা স্তম্ভ। ইরান-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন কিংবা ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে এই সত্য আরও স্পষ্ট হয়েছে।

রাজনৈতিক পালাবদল: ৮ মাসে বন্ধ ১১৩ কারখানা, বেকার ৯৬ হাজার শ্রমিক

ডেস্ক রিপোর্ট: গত বছরের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত আট মাসে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আমজনগণ পার্টির সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির কেন্দ্র, জেলা, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা নির্বাচন কমিশন