সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে সেনাবাহিনী কর্তৃক সুবিধাবঞ্চিত ২ হাজার নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের দুগলি উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়।

জুলাই বিপ্লব কে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত নারী-পুরুষের চিকিৎসা সেবার অংশ হিসেবে আজ ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। স্থানীয় ২হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতিরোগ, দন্ত এবং নাক কান গলা বিশেষজ্ঞগন এই এলাকার গরীব দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

এসময় চিকিৎসা সেবা নিতে আসা লোকজন জানান, এলাকাটি প্রত্যান্ত অঞ্চল হওয়ায় উন্নত চিকিৎসা সেবার কোন ব্যবস্থা নেই। নতুন একটি হাসপাতাল এর কাজ এক বছর আগে সম্পন্ন হলেও এখনো কোন চিকিৎসা চালু হয়নি। সেনাবাহিনীর এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে সোমবার

হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

সলঙ্গায় চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুয়েল রানা : সব কথা, সবার কথা’-এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার

মেহেরপুরে বসতবাড়ির পেছন থেকে গাঁজার গাছ উদ্ধার, আটক-১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বসতবাড়ির পেছন থেকে তিনটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য ১ লাখ টাকা। এ ঘটনায় একজনকে আটক করা

এবার ভারতে জেন জিদের আন্দোলন শুরু

আন্তর্জাতিক ডেস্ক: জেন জি বিক্ষোভে নেপাল যখন উত্তাল, ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও। দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরিপ্রত্যাশী। তাদের