সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আবারও দুইটি আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদরে অস্বাস্থ্যকর পরিবেশে এবং অননুমোদিত ফুড কালার ব্যবহার করে শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি আইসক্রিম ফ্যাক্টরিকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জুন) শহরের পৌর এলাকার কালীবাড়ি রোডে আনোয়ারা বরফ মিল এবং মিরপুর ওয়াপদা এলাকায় মুন আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর আইসক্রিম ধ্বংস করা হয়।

সিরাজগঞ্জে অবস্থিত সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে শহরে বিভিন্ন কারখানায় অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরী করে বাজারজাত করার খবর পায় সেনাবাহিনী। পরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এসব আইসক্রিম শিশুদের জন্য ক্ষতিকর এবং মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার শহরের খোকসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়।

এসময় জেলার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও পুলিশ সদস্যেরা উপস্থিত থেকে এ অভিযান চালানো হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার

হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় ১৫৬ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরাকে

শৈলকুপায় সেনা অভিযানে অস্ত্র তৈরির কারখানা শনাক্ত, আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় একজন

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্রায়

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২