সিরাজগঞ্জে সেই ভিক্ষুকের ঘরে মিললো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সেই ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর সকালে একই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল দুই বস্তা টাকা। ওই দুই বস্তায় ছিল ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা।

শনিবার (১১ অক্টোবর) সকালে পাওয়া টাকাগুলো গুনে জানা গেছে, মোট ৪৭ হাজার ৮২৬ টাকা রয়েছে। দুই দফায় উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।

স্থানীয়রা জানান, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি বহু বছর ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলে’র পরিত্যক্ত একটি বারান্দায় একাই বসবাস করতেন। স্থানীয়দের ভাষায়, সালেয়া বেগম ছিলেন অত্যন্ত মিতব্যয়ী; নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে।

তার একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন, মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আগের দিন দুই বস্তা টাকা পাওয়া গিয়েছিল, আজ আবার বারান্দার নিচ থেকে আরও টাকা পাওয়া গেছে। আমি এখন মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।

তার জামাতা, মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম বলেন, শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি চিকিৎসার কথা বললে তিনি কিছু বলতেন না। আজ আবার এলাকাবাসী ও স্থানীয় কমিশনার শাহরিয়ার শিপু গিয়ে বারান্দার নিচ থেকে টাকা পেয়েছে। সবাই মিলে গুনে দেখা গেছে ৪৭ হাজার ৮২৬ টাকা।

স্থানীয়রা আরও জানান, সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ কখনো ভাবেননি তার কাছে এত টাকা জমে থাকতে পারে।

স্থানীয় প্রশাসন ঘটনাটি খোঁজ খবর রাখছেন এবং টাকাগুলোর সঠিক হিসাব সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দোহায় এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে প্রস্ততিমূলক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন,

রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ‘কলেজছাত্রীর’, আলামত পাননি চিকিৎসক ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক: পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এক তরুণী। তিনি নিজেকে শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী

সলঙ্গায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও শিক্ষকদের অপমানের ঘটনার প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন