সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২।

বুধবার (৫ মার্চ), দুপুর দুইটার দিকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক ওবায়দুল হক রুমির আদালতে দীর্ঘক্ষণ শুনানির পর বাদীপক্ষ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আদালত থেকে তাকে জেলখানায় নেওয়া হয় এবং বিধি মোতাবেক থানায় নেওয়া হয়।

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি মোঃ হুমায়ুন কবির।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের আসামি করা হয়।

উল্লেখ্য, জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গত ৩ ফেব্রুয়ারী রাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে র‍্যাব-২ এর সদস্যরা সাবেক এ সংসদ সদস্যকে গ্রেফতার করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রাতের আঁধারে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বাধা দিয়েছে বিজিবি। পরে সড়ক নির্মাণের কিছু সরঞ্জাম সরিয়ে নেয় তারা। পরে বৃহস্পতিবার (৮

স্যারের সাথে গোপন সম্পর্ক তাই পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাস করে দিয়েছেন

নিজস্ব প্রতিবেদক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই পাস করেছেন বলে

সরকারি চাকরি ঝুঁকিতে ফেলে আন্দোলনে গিয়েও নন-ক্যাডারে বাদ

ঠিকানা টিভি ডট প্রেস: সরকারি ব্যাংকের কর্মকর্তা হয়েও জীবন ও ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে জুলাই আন্দোলনে শরীক হয়েছিলেন এক যুবক। তবে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার চাকরি থেকে

জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি ৩০-৫০ আসন নিয়ে দরকষাকষি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরই মধ্যে নিজ দলের

শিগগির নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসি মুখপাত্রের

অনলাইন ডেস্ক: ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড

টি–ব্যাগে অতিমাত্রায় ভারী ধাতু, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় ব্র্যান্ডের টি–ব্যাগে সিসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু নিরাপদ সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে পাওয়া