সিরাজগঞ্জে সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং ১৫ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের ‘অনুমতি দিয়েছে আদালত।’

বুধবার (২২ জানুয়ারি)। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আবু সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাবেক মন্ত্রীকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক ওমর ফারুক আব্দুল লতিফ বিশ্বাসকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অস্ত্র ও গুলি লুট এবং পুলিশ সদস্যদের পিটিয়ে ও কুপিয়ে ১৫ পুলিশকে হত্যা করা হয়।’

এ ঘটনায় পুলিশের পক্ষে মামলা দায়ের করা হয়। মামলায় এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৫ হাজার থেকে ৬ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এই মামলায় গত ৫ জানুয়ারি সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে যৌথবাহিনী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভুল লাঠিচার্জের ঘটনায় পতাকা বিক্রেতাকে সেনাবাহিনীর ১ লাখ টাকা সহায়তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ চলাকালে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মানবিকতা ও দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

অনলাইন ডেস্ক: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার,

সাইফের হামলাকারী বাংলাদেশি: মুম্বাই পুলিশ

অনলাইন ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ

মহান শহীদ দিবসে তাড়াশ পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল

লুৎফর রহমান তাড়াশ সিরাজগঞ্জ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে পৌর জামায়াতের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১

শেখ হাসিনার বিচার শুরু মে মাসে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশের

ইসরায়েলে ইরানের নতুন হামলায় নিহত ৩, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের মধ্যাঞ্চলে নতুন করে আজ সোমবার ভোরে অন্তত চার জায়গায় হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত ও আরও ২৯ জন আহত হয়েছেন।