সিরাজগঞ্জে সাবেক এমপি আজিজ ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) বিকেল ৩টার দিকে তাড়াশ আমলী আদালতে আব্দুল আজিজকে হাজির করে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সাবেক এমপি আব্দুল আজিজের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা, লোহার রড, বিদেশি পিস্তল ও ককটেল ব্যবহার করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়। এতে ছাত্র সমন্বয়ক সাব্বির খন্দকারসহ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পরদিন আহত ছাত্রের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এতে আব্দুল আজিজকে প্রধান আসামি করা হয়।

এর আগে, বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া অন্য এক মামলায় গত ৩ ফেব্রুয়ারি ঢাকার কলাবাগান এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন আব্দুল আজিজ।

চলতি বছরের ৮ এপ্রিল রাতে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা মারধরের শিকার হন এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ তাকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পুনরায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বর্তমানে মামলার তদন্তের অংশ হিসেবে ডা. আব্দুল আজিজকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান শিক্ষক আফছার আলীর বদলি নামে ধোঁকাবাজি, তদন্তেও দোষী কিন্তু পদক্ষেপ নেই

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছার আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বুধবার বিকালে এনায়েতপুর থানা যুবদল ও

বহাল থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, বাড়ছে করহার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ছিল ভবিষ্যতের বাজেটে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা প্রদর্শিত (সাদা) করার আর কোনো সুযোগ থাকবে না।

মধ্যপ্রাচ্যে ত্রিপক্ষীয় সংঘাতে তিন সপ্তাহে নিহত ২৫৩০

অনলাইন ডেস্ক: গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর শুরু হওয়া ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ত্রিপক্ষীয় সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। টানা তিন সপ্তাহ ধরে চলমান

পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের

গ্রেফতার থেকে বাঁচতে হুজুর ডেকে মিলাদ কৃষক লীগ নেতার, একদিন পরই ধরা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান। এমনি গত সোমবার