সিরাজগঞ্জে সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। তিনি উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা গ্রামের আব্দুল মতিনের ছেলে।,

মঙ্গলবার (৮ এপ্রিল)। সন্ধ্যার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়-কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এরআগে সোমবার (৭ এপ্রিল)। পাভেল মিয়ার বিরুদ্ধে অন্যের জমি থেকে ৬ ফুট গর্ত করে তিন লাখ টাকার মাটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (সেরাজ) এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।,

০৯-০৪-২০২৫

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শ‌ফিকুর রহমা‌নের কা‌ছে ফরম পূরণ ক‌রে দ‌লে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক: জামায়া‌তে ইসলামী‌তে যোগ দি‌য়ে‌ছেন বিএন‌পির সা‌বেক এম‌পি মু‌ক্তি‌যোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। শ‌নিব‌ার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে জামায়াত কার্যাল‌য়ে গি‌য়ে‌ দ‌লের আমির ডা. শ‌ফিকুর

মমতাজের নতুন ভিডিও ভাইরাল, অবস্থান সম্পর্কে যা জানা গেল!

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রখ্যাত লোকগানের শিল্পী মমতাজ বেগম। চার দশকেরও বেশি সময় ধরে গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তবে তার জীবনযাত্রা ও রাজনৈতিক

তিন ভাগে বিভক্ত আওয়ামী লীগের ভোট

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাদ দিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে নির্বাচন থেকে দলটি বাইরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে

সিরাজগঞ্জ জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে সাইদুর রহমান বাচ্চুকে ফুলেল শুভেচ্ছা

নজরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স’-জেড সি এফ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিএনপি

ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান গুদকভ নিহত

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন রাশিয়ার নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা তৈরিতে ব্যস্ত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও