সিরাজগঞ্জে সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা  

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প, কমডেকা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে, কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠেয় এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে।

কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এ ছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যে কোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক।

সাদপন্থী নেতা সফিউল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপু‌রের টঙ্গী‌তে বিশ্ব ইজ‌তেমা ময়দানে সংঘ‌র্ষের মামলায় মাওলানা সাদ কান্দলভীপন্থী নেতা মুফতি শফিউল্লাহ মক্কীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ ডি‌সেম্বর ইজ‌তেমা ময়দান দখল‌কে

সরকারের দ্বিপাক্ষিক সফরেও খোলেনি মালয়েশিয়ার শ্রমবাজার, আবারো সিন্ডিকেটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার এখনো বন্ধ রয়েছে। দুই দেশের সরকারপ্রধান পর্যায় থেকে শুরু করে উপদেষ্টা ও মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দফায় দফায়

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন

চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক

ঠিকানা টিভি ডট প্রেস: মেয়র (পৌরসভা-সিটি করপোরেশন) ও চেয়ারম্যান (ইউনিয়ন-উপজেলা-জেলা পরিষদ) পদে সরাসরি ভোট হবে না। এসব পদে যারা নির্বাচন করবেন, তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর