সিরাজগঞ্জে সনি আইসক্রিম ফ্যাক্টরিকে ২০হাজার টাকা জরিমানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের ইবিরোড এলাকায় সনি আইসক্রিম নামের একটি কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে বিপজ্জনকভাবে প্রস্তুতকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান।

জানা যায়, সনি আইসক্রিম নামে পরিচিত এই কারখানাটি মূলত একটি বরফকল হলেও দীর্ঘদিন ধরে কোনো অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করে আসছিল। বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে কাপড়ের রং, ক্ষতিকর কেমিক্যাল ও দূষিত পানি ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এমনকি আইসক্রিমে ছত্রাকও জমে গিয়েছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, উক্ত কারখানায় খাবারের উপযোগী কোনো মানদণ্ড বজায় রাখা হয়নি। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ১ হাজার ৪০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর

ঝটিকা মিছিল ঠেকাতে মাঠপর্যায়ে চাপে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশ চাপে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব মহানগর ও জেলা পুলিশকে

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুজনেরই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছোট ভাইকে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় ভাইও। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী

দুই সপ্তাহের মধ্যে সাইবার নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে হওয়া সব মামলা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ

এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।