সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অটোরিকশা ও লোহার পাইপবোঝাই করিমনের মুখোমুখি সংঘর্ষে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের দরগারচর গ্রামের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া সরকার (৭০) উপজেলার বেলতৈল ইউনিয়নের মালতিডাঙ্গা নতুনপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বানিজ উদ্দিন সরকারের ছেলে এবং একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদ মিয়া সরকার অটোরিকশাযোগে পৌর সদরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লোহার পাইপবোঝাই একটি করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ ক্লিনিকে ভর্তি করেন।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.