সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত মিশুকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কে বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল চন্দ্র ঘোষ সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বিকেলে পুলিশ লাইন থেকে মোটরসাইকেলে পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলেন এসআই পরিমল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মিশুকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর মিশুকচালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফ্যাসিবাদের মোটিফে আগুন দেন ছাত্রলীগ কর্মী রবিউল: ঢাবি প্রক্টর

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি দু’টি ‘মোটিফে’ আগুন দেওয়ার ঘটনায়

ক্রিকেট খেলা নিয়ে তর্ক, মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা করলো সহপাঠী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে এক মাদরাসাছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নাজিম উদ্দিন (১৩)। সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত আল

একীভূত হচ্ছে ৬ ইসলামি ব্যাংক: নিয়ন্ত্রণে আসছে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের আর্থিক অনিয়ম, জালিয়াতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ছয়টি ইসলামি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫-এর

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের

ভারতে অবস্থানরত বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্‌ঘাটিত হয়েছে। তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন। ভারতীয় গোয়েন্দা

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল