সিরাজগঞ্জে সঠিক ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের ময়নাতদন্তের সঠিক  প্রতিবেদনের দাবীতে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

আজ (৭জানুয়ারী) মঙ্গলবার দুপুরে নিহতের পরিবারের আয়োজনে সিরাজগঞ্জ প্রেসক্লাব সেমিনার কক্ষে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত মানদা কান্ত লাহিড়ীর ভাতিজা তুষার লাহিড়ী।

লিখিত বক্তব্য পাঠকালে তুষার লাহিড়ী বলেন, গত বছর ১৬ জানুয়ারিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গুদিবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার চাচা মানদা লাহিড়ীকে নিজ বাড়িতে প্রবেশ করে প্রতিবেশী  মশিউর রহমান, আবির রহমান ও নিবিড় রহমান অতর্কিত  ভাবে দেশী অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আমার চাচা মানদা কান্ত লাহিড়ী মারাত্মক ভাবে আহত হলে আমরা ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করি। দীর্ঘ এগারো মাস চিকিৎসা পর আমার চাচা সিরাজগঞ্জ সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

তুষার লাহিড়ী আরও বলেন, বর্তমানের আসামী পক্ষ উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। তারা বলেছেন টাকা ময়সা দিয়ে ময়নাতদন্তের রিপোর্ট ঘুরিয়ে দেবে। আমরা এখন ময়না তদন্তের সুষ্ঠু প্রতিবেদন নিয়ে সংকিত আছি। আমার চাচার হত্যাকান্ডে ময়নাতদন্তের সুষ্ঠু প্রতিবেদনের জন্য সকলের সহযোগিতার কামনা করছি। যেন সুষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে আমার চাচার হত্যা কান্ডের বিচার যেন নিশ্চিত হয়।

প্রসঙ্গত, ১১ মাস আগে বাড়ির ওপরে আড্ডা দিতে ও অসংলগ্ন কথা বলতে নিষেধ করা এবং বড় চুল কাটতে বলেন মানুদাকান্ত লাহিড়ী (৬২) নামে এক বৃদ্ধ। এরপর এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে মশিউর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে। তারপর থেকে দীর্ঘ ১১ মাস হলো অজ্ঞান অবস্থাতেই ছিলেন বৃদ্ধ মানুদাকান্ত। অবশেষে গত১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে মারধরের ঘটনায় মানুদাকান্ত লাহিড়ীর স্ত্রী সান্ত্বনা লাহিড়ী বাদী হয়ে শাহজাদপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এখন মানুদাকান্তর মৃত্যুর বিষয়টি অবগত করে এই মামলার সঙ্গে ৩০২ (হত্যাকাণ্ড) যোগ করার জন্য আদালতে আবেদন জমা দিয়েছে পুলিশ।

এবিষয়ে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান  ডা: মুহাম্মদ আব্দুল্লাহিল কাফি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পরিবর্তনের কোন সুযোগ নেই। ময়নাতদন্তে যা পাওয়া যাবে তাই লিখে দেবো। এখানে সঠিক রিপোর্ট না দেওয়ার কোন কারণ নেই।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। মঙ্গলবার

প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করলেন

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একুশের প্রথম প্রহরে

ফেসবুকে লুট করা জুতা বিক্রির পোস্ট, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের নামে বেশ কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনার পর রাতভর অভিযান

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক