সিরাজগঞ্জে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলা, থানায় জিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গা দখল করে মহিষলুটি হাটে মাছের সেড নির্মাণের অভিযোগ ওঠে মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডির বিরুদ্ধে। এ নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এদিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মহিষলুটী হাটে মাছের সেড নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে ফলোআপ সংবাদের তথ্য-উপাত্ত সংগ্রহের সময় গত রবিবার বেলা আড়াইটার দিকে দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তনের প্রোগ্রাম ডিরেক্টর গোলাম মোস্তফা হামলার শিকার হন বলে অভিযোগ করেছেন। এ নিয়ে তিনি তাড়াশ থানায় জেনারেল ডায়রি (জিডি) করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেন। তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী নওগাঁ ইউনিয়নের গোয়াল গ্রামের ডা. আনছার আলী খোয়াজের ছেলে রুবেল আহম্মেদ বলেন, আমি মহিষলুটী হাটের পাশের নওগাঁ সড়ক দিয়ে নওগাঁ বাজারে যাওয়ার সময় দেখতে পাই আজম আলী, সোহেল প্রধান ও আইয়ূব আলী নামে তিন ব্যক্তি সাংবাদিককে মারার আক্রমন করছেন। তাদের বাক-বিতন্ডা দেখে আমি কাছে যাই। ছবি তোলার সময় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন তারা। হামলার শিকার দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফা বলেন, জানুয়ারি মাসের ২৩ তারিখে মহিষলুটি হাটে মাছের সেড নিমার্ণের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেডের নির্মাণ কাজ বন্ধের জন্য বিশেষভাবে বলা হয়। কিন্তু কিছুতেই সেড নির্মাণ বন্ধ করছেন না মহিষলুটী চৌরাস্তা মৎস্য ব্যবসায়ী আড়তদার সমবায় সমিতি লিমিটেড ও এলজিইডি। বরং নির্মাণ শ্রমিক বাড়িয়ে রাতে লাইট জেলে কাজ করছেন। তিনি আরো বলেন, গত রবিবারও পুরোদমে মাছের সেড নির্মাণের কাজ চলছে মহিষলুটি হাটে। তখন আমি নির্মাণ কাজের ছবি তুলছিলাম ও ভিডিও ধারণ করছিলাম। এরই মধ্যে মহিলুটী হাটের সভাপতি ও নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক সোহেল প্রধান, মহিষলুটি হাটের সদস্য আইয়ূব আলী আমাকে মারার আক্রমন করেন ও আমার দুইটি স্মার্ট ফোন কেড়ে নেন।

সর্বপরি আর কোনদিন মহিষলুটি হাটের সংবাদ সংগ্রহের জন্য গেলে প্রাণনাশের হুমকি দেন। নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি ও মহিলুটী হাটের সভাপতি আজম আলী, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল প্রধান ও মহিষলুটি হাটের সদস্য আইয়ূব আলী বলেন, সাংবাদিকের সাথে কোন অশোভন আচরণ করা হয় নাই। ছবি তোলার সময় ফোন কেড়ে নেওয়া হয়েছিল, পরে দিয়েছি। উপজেলা বিএনপির সভাপতি সরদার মো. আফছার আলী বলেন, আপনি সাংবাদিককে আমাদের সাথে বসতে বলুন। তিনি উভয় পক্ষের দলিল দেখুন। আমার দলীয় নেতাকর্মী সাংবাদিকের সাথে অশোভন আচরণ করে থাকলে তারও বিচার দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, আমি গত সোমবার সেড নির্মাণ কাজ বন্ধের জন্য লিখিতভাবে ঠিকাদারকে বলে দিয়েছি।

ঠিকাদার শামিম হোসেন বলেন, কাজ বন্ধ রয়েছে।

অপরদিকে মামলার বাদী নুর হোসেন বলেন, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও মহিষলুটী হাট কমিটি ও এলজিইডি যোগসাযোস করে মহিষলুটী হাটে মাছের সেড নির্মাণ করছেন আমার জায়গার উপর। গতকাল সোমবারও যথারীতি নির্মাণ কাজ চলছে। আমি বড় অসহায় হয়ে পড়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা বলেন, আদালতের রায় অবমাননা করলে পুলিশের সহায়তা নিতে বলেন। তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. আসলাম হোসেন বলেন, আদালত থেকে থানাকে নিদের্শ প্রদান করবেন। তখন পুলিশ ব্যবস্থা নিবেন। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. ছাইফুল ইসলাম বলেন, মহিষলুটী মাছের হাটে সেড নির্মাণ কাজ চলছে কি না দূর থেকে কিছুই বলতে পারছিনা। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ কাজ করার কোন সুযোগ নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজস্ব বাড়াতে গোয়েন্দা কার্যক্রমে জোর দিচ্ছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের প্রথম মাসেই প্রবৃদ্ধি অর্জন করলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪

ভারত বসে বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: নানা অনিয়মের মধ্য দিয়ে দেশের ১১৩তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আওয়মী লীগ আমলে কুষ্টিয়া হাউজিং স্টেটের

সিরাজগঞ্জের চৌহালীতে বিনা মূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইনের উদ্বোধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জন্ম নিবন্ধন একবার, বিড়ম্বনা নয় বার বার প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে খাষকাউলিয়া ইউপির উদ্যোগে শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের বিনা

জাতীয় সংগীত বিকৃত ক‌রে টিকটক, যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে জাতীয় সংগীত বিকৃত করে টিকটক ভিডিও তৈরি করায় মো. আলম মিয়া নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটাধিকার রক্ষায় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে হলেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।