সিরাজগঞ্জে শুরু হলো ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত যুবদের জন্য ই-লার্নিং অ্যান্ড আর্নিং চতুর্থ ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে সিরাজগঞ্জেও চতুর্থ ব্যাচের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে অনলাইন প্ল্যাটফর্ম জুম মিটিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সময় সিরাজগঞ্জের (রেলগেট) কার্যালয়ে স্থানীয়ভাবে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেখানে কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. সজিব শেখ। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্যপ্রযুক্তি নির্ভর ফ্রিল্যান্সিং। দেশের শিক্ষিত যুব সমাজকে যদি এ খাতে দক্ষ করে গড়ে তোলা যায়, তাহলে তারা শুধু নিজেরাই স্বাবলম্বী হবে না, বরং দেশীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের প্রতিটি জেলায় দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনে আরও উৎসাহিত করা হবে।

পাশাপাশি ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দীর্ঘদিন ধরে দেশে তথ্যপ্রযুক্তি বিষয়ে তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তারা সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও এই প্রশিক্ষণ কার্যক্রম তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে অব্যাহত থাকবে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মো. মানিকহার রহমান, যুগ্মসচিব ও উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলমসহ বিভাগীয় ও জেলা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাটি কাটা ট্রাক্টর উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে পৌঁছেছেন। লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, এয়ার ফোর্স ওয়ান বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করছে। ট্রাম্প আজ ইসরায়েলি নেসেটে ভাষণ দেবেন এবং

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করা মাংস বিক্রির দেয়ে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ)  অসুস্থ গরু জবাই করা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

শিয়ালকোল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নারীর ওপর সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলাম: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা,