সিরাজগঞ্জে শীতে বাড়তি চাহিদায় উৎপাদন বাড়িয়েছে কাজীপুরের কম্বল শিল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কম্বলপল্লীতে ভোর থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ীদের ভিড় দেখা যায়। এখানে শীতের কাপড় ৮ থেকে ৬৫ টাকা এবং কম্বল ৭৫ টাকা থেকে ৬ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়। স্থানীয়ভাবে গড়ে ওঠা এই শিল্পের সঙ্গে প্রায় ৪৫ গ্রামের ৩০–৩৫ হাজার মানুষের জীবিকা জড়িত।

১৯৯৮ সালে শিমুলদাইড় এলাকায় ছোট পরিসরে কম্বল ব্যবসার সূচনা হয়। ২০২২ সাল পর্যন্ত কার্যক্রম ছিল অফলাইনে, যেখানে কেবল নগদ লেনদেনের ওপর নির্ভর করতে হতো। ২০২৩ সাল থেকে অনলাইনে বিক্রি শুরু হলে বাজারের পরিধি রাজশাহী ও রংপুর বিভাগের বাইরে বিস্তৃত হয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

শিমুলদাইড়, বরশিভাঙ্গা, সাতকয়া, শ্যামপুর, ছালাভরা, কুনকুনিয়া, গাড়াবেড়, চকপাড়া, পাইকরতলী, ঢেকুরিয়া, বরইতলা ও মুসলিমপাড়াসহ বিভিন্ন গ্রামের কারিগররা প্রতিদিন হাজারো কম্বল তৈরি করছেন। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকার গার্মেন্টস থেকে সংগৃহীত ঝুট কাপড় দিয়েই জোড়া কম্বল উৎপাদন করা হয়। ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী প্রতি কেজি রোল কাপড় ২৩০–৩২০ টাকায় কেনা হয়, এবং এক কেজি কাপড়ে তৈরি হয় প্রায় ৩–৫টি কম্বল। খুচরা বাজারে শীতের পোশাক ১২০–৮০০ টাকা এবং জোড়া কম্বল ১৫০–৪০০ টাকায় বিক্রি হয়। এসব কম্বল শীতপ্রবণ ৪০টি জেলায় সরবরাহ করা হচ্ছে।

এলাকাজুড়ে উৎপাদন, কাটা, সেলাই ও মুড়িকাজে উল্লেখযোগ্যসংখ্যক শ্রমিক নিয়োজিত। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়টিতে এই শিল্পে সর্বাধিক কর্মব্যস্ততা দেখা যায়। অনেক পরিবার এই আয়েই তাদের জীবিকা নির্বাহ করে।

ব্যবসায়ীদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে কম্বলপল্লীর পরিসর বেড়েছে এবং উৎপাদনও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কম খরচে শ্রম পাওয়ায় স্থানীয়ভাবে উৎপাদন ব্যয় তুলনামূলক কম। বাজার ও লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুঁজির প্রবাহ সহজ করতে এখানে একটি ব্যাংক শাখা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে ব্যবসায়ীরা মনে করেন।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে কম্বলপল্লীতে ব্যাংকিং সেবা চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। স্বল্প সুদে ঋণসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাওয়া গেলে এই শিল্প আরও বিকশিত হবে বলে আঞ্চলিক ব্যবসায়ীরা আশা করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফরিদপুরের দেশীয় অস্ত্র নিয়ে কিশোর-তরুণদের নাচানাচির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে কিশোর-তরুণেরা দেশীয় অস্ত্র নিয়ে স্পিডবোটে নাচানাচি করছে। এমন একটি ভিডিও গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী

সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা

জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জুয়েল রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া–সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা, এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিন হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ৩ হাজার ১২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা