সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রতিপক্ষ হালিম গংদের বিরুদ্ধে

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে প্রতিপক্ষ হালিম, হাবিবুর, আলিম, আপনসহ ৪০ থেকে ৫০জন বসতবাড়ীতে গিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানা যায়।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে সরজমিনে গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিপুর মৌজার আর এস ১১৫,১১৬ ও ৩৬ খতিয়ান ১২৪ নং দাগের ৩.৬১ শতক জমি পিতার ওয়ারিশসূত্রে প্রাপ্ত হয়ে আব্দুল হালিমের নিকট বিক্রি করে। বিষয়টি জানাজানি হলে বাড়ীর ভিতর লম্বালম্বি জায়গা স্থাপনা নির্মানসহ নানা সমস্যায় ভবিষ্যতে পড়তে হবে দেখে ইউসুফের চাচাতো ভাই হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামাল জমি ফেরত নেওয়ার জন্য নিয়মানুযায়ী আদালতে মামলা করে। দীর্ঘ ৮বছর পর রায়ের ঘোষনা অনুযায়ী আদালতের মাধ্যমে টাকা জমা দিয়ে রেজিস্ট্রি করে নেন হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামাল। আদালতে টাকা জমা দেওয়ার পরেও এলাকায় এসে মুরুব্বীদের সাথে নিয়ে হালিমের পূর্বের স্থাপনকৃত ঘর ভেঙ্গে ফেলার জন্য ৫০হাজার টাকা দেওয়া হয়। রায়ের প্রায় দু বছর পর গতরাতে প্রভাবশালী হালিম ও তাঁর পরিবারসহ ৪০-৫০ জন ব্যক্তিকে ভাড়া করে এনে দেশীয় অস্ত্র বাঁশ লাঠিসোটা নিয়ে ঘরে থাকা মহিলাদের শরীরে স্পর্শ ও মারধর করতে থাকে। এতে সেলিনা নামে এক নারীর পড়নে থাকা কাপড় ছিঁড়ে যায় ও শাহনাজ, পারভীন মর্জিনাসহ অনেকের দেশীয় অস্ত্রের আঘাতে হাত পা কেটে যায়। হামলা চলাকালিন সময়ে হালিম, তাঁর বাবা হাবিবুর, ছেলে আপন ও ভাই আলিমের সহযোগিতায় শাহজামালের ঘরে থাকা আলমারি ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে যায়। চিৎকার ও ডাকাডাকিতে আশেপাশের লোকজন এগিয়ে আসতে শুরু করলে তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁরা দ্রুত সটকে পড়েন।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ব‌লেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে অভিযোগ দিলে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পারবো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মতিঝিলে দলের পরিচয়ে চাঁদাবাজি, বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৪ এপ্রিল), মতিঝিল থানায়

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বিএনপি নেতা শোকজ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ১৪ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে শোকজ করা হয়েছে।

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে

অনলাইন ডেস্ক: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। যারমধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইরানের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট কিল্ডা ইস্ট এলাকায় বড়দিনের (২৫ ডিসেম্বর) ভোরে ‘হ্যাপি চানুকাহ’ লেখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্দেহভাজন ইহুদিবিরোধী হামলা

বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক

প্রথম আলো পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাবনা সিটি কলেজে অধ্যক্ষ নিয়োগে জালিয়াতি 

পাবনা প্রতিনিধি: পাবনা সিটি কলেজের অধ্যক্ষ নিয়োগ নিয়ে জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগ উঠেছে। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে দীর্ঘ ২১ বছর ধরে পাঠদান চালিয়ে