সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৯ জুন) রাত ১টা ৫৫ মিনিটে হাটিকুমরুলের ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২’র গোয়েন্দা শাখার সহযোগিতায় সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মামুন দুলাল (৩৪) ও শ্রী সুমন কর্মকার (৩৫)। উভয়ের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক কারবারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তারা মাদকবিরোধী লড়াইয়ে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।

মাদকবিরোধী অভিযানে তথ্য দিন—মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিজানুর রহমান আজহারির প্রার্থিতার ব্যাপারে জামায়াতের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা)

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ

কাজিপুরে ভূমি মেলা উপলক্ষে কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ভূমি মেলা দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অপরাধে জামায়াত নেতার বাড়িতে আগুন  

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় ও অফিস উদ্বোধন করায় নেপালতলী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলমের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে