সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাত ২টা ২০ মিনিটে রায়গঞ্জের চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত পাশে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি চৌকস দল।

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ খোকন মিয়া (৫৫)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৬,১২৫ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

ঘটনার বিষয়ে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বাস্থ্যের খোঁজ নিতে জামায়াতের আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসায় গেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী

হঠাৎ বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমসহ বিশ্বের বহু ওয়েবসাইটে বিপর্যয়

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে।

ইসরায়েল-আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠকে ফিলিস্তিন নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল সফর করছেন, যা খুবই বিরল একটি ঘটনা। এই সফরে তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষার বিষয়গুলো

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

গভীর রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল), দিবাগত রাত ১টার দিকে পঞ্চগড়ের আটোয়ারীর বলরামপুর

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক