সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে নারীসহ হেরোইন উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, শুক্রবার (২৩ আগস্ট) ভোররাত ২টা ১০ মিনিটে সদর কোম্পানির একটি দল রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে নূর জাহান হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এসময় মোছা. রেকশোনা বেগম (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুর চর গ্রামে।

অভিযানে তার কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেকশোনা বেগম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বাসযোগে হেরোইন বহন করে ময়মনসিংহ জেলা ও আশপাশ এলাকায় বিক্রি করতেন।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি

ক্যালিফোর্নিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৭৮ একর বনভূমি ভস্মীভূত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৭৮ একর বনভূমি। বিস্ফোরণের পর

কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলার দাবি: নিহত প্রায় ৪০০, আহত ২৫০

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত ও অন্তত ২৫০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির তালেবান

হটাৎ বাংলাদেশকে ভয়াবহ দুঃসংবাদ দিল জাতিসংঘ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন আমদানি শুল্কের কারণে বৈশ্বিক বাণিজ্যে অসমতার আশঙ্কা তৈরি হয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আংকটাড) প্রকাশিত সাম্প্রতিক

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি