সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, র‌্যাব সদস্যরা ওই গ্রামে মাদক উদ্ধার অভিযানে গেলে শাওন দৌড়ে পালানোর চেষ্টা করে এবং বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়, তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই শাওনের মৃত্যু হয়। প্রায় আধাঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর আহসান হাবিব বলেন, রোববার কামারখন্দে র‌্যাবের কোনো অভিযান ছিল না। গোয়েন্দা ইউনিটের সদস্যরা মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে সেখানে যান। তাদের দেখে ভয়ে শাওন পানিতে ঝাঁপ দেয় এবং ডুবে মারা যায়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবসে নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর রেল বস্তিতে আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ১ নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩

দুই ভাই গুম মামলায় আ.লীগের তিন নেতা রিমান্ড শেষে কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে দুই দিনের রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) কারাগারে পাঠানো

নারীদের শিক্ষা থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রতিবেশী আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয়। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি

তাদের একজন দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান: পিনাকী

ডেস্ক রিপোর্ট: গত ১০ মে, শনিবার, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (USCIS)-এর ২৬৭৫ প্রসপারিটি অ্যাভিনিউ অফিসে নাগরিকত্ব গ্রহণের একটি অনুষ্ঠানে স্থানীয় সময়

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক