সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় র‌্যাব-১২ এর অভিযানে কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব জানায়, ৩১ অক্টোবর বিকেলে অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি দল পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৪ দশমিক ২৬ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন—মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু, মো. শহিদুল ইসলাম ও মো. কফিল উদ্দিন— তিনজনই সলঙ্গার দবিরগঞ্জ গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিবলিঙ্গটি বিদেশে পাচারের উদ্দেশ্যে হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের হামলা: দুবাই, দোহা ও বাহরাইনে একাধিক লক্ষ্যবস্তুতে আক্রমণ

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ শহর—দুবাই, দোহা ও বাহরাইনের মানামারে নতুন করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষতি

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নিহত এক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে

আইসিইউতে শুয়ে নিজের জন্য দোয়া চাইলেন পিনাকী

ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্যকে প্যারিসের একটি হাসপাতালে নেয়া হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে পরীক্ষা-নীরিক্ষা চলছে। বৃহস্পতিবার বিকেলে পিনাকী ভট্টাচার্যের ভেরিফাইয়েড পেইজে এক

নেতানিয়াহুর নির্দেশে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার। ইসরায়েলি সরকার জানায়, ফিলিস্তিনি সংগঠন হামাস

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক