সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ১

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্ট: সিরাজগঞ্জ সদর উপজেলায় র‌্যাব-১২, সদর কোম্পানির অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জাল নোট সাদৃশ্য বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রঞ্জু আহমেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কড্ডার মোড় এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি ও ২০০ টাকার ২০টি জাল নোট (মোট ৮০টি) জব্দ করা হয়। এর মোট মূল্য ৪৮ হাজার ৫০০ টাকা। এছাড়া জাল নোট কারবার থেকে অর্জিত খাঁটি ৮ হাজার ৯৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রঞ্জুর বিরুদ্ধে পূর্বেও জাল নোট কারবারের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ঘটনার পর তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান

গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। ফিলিস্তিনের

শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান

আগামীকাল মুক্তি পাচ্ছেন এটিএম আজহার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী

নিষেধাজ্ঞা আরোপ হলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া

সাত কলেজ শিক্ষার্থীদের রাজপথে নামার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বের হয়ে আসা সরকারি সাত কলেজকে নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর অন্তর্বর্তীকালীন প্রশাসন নিয়োগের প্রজ্ঞাপন জারিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন