সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে সলঙ্গার ধোপাকান্দি এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কের পাশে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মো. আমিনুল ইসলাম রনি (৪৫), পিতা মৃত আব্দুল জলিল শেখ, রাধানগর, পাবনা সদর।

২. মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮), পিতা মৃত সেকেন্দার আলী মন্ডল, ভবানিপুর, সুজানগর, পাবনা।

৩. মো. রাশেদ রানা (৪২), পিতা মৃত জহুরুল ইসলাম রইস, দোহারপাড়া, পাবনা সদর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি কারাগারে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম

নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলেকে ধরতে গিয়ে ৩ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: পাবনা সদর উপজেলায় নামাজ আদায় করা অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ছেলে। খবর পেয়ে অভিযুক্ত ছেলেকে আটক করতে গিয়ে তার ছুরিকাঘাতে আহত হয়েছেন

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা: ভারতে পালানোর সময় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলমকে (২৬) আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।’ রোববার বিকেল সাড়ে ৩টায় চেকপোস্ট থেকে

অজ্ঞান করে লুটপাট: কামারখন্দে একই পরিবারের তিন সদস্য হাসপাতালে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে একটি পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার