সিরাজগঞ্জে রোহিঙ্গা নারীকে নাগরিক সনদ দেওয়ায় কামারখন্দে প্যানেল চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মোহামকে রোহিঙ্গা নারীকে নাগরিক ও চারিত্রিক সনদ দেওয়ার ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে উপসচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ২০ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার (৬ নভেম্বর)।

ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সচিবের বরাতে জানা গেছে, বরখাস্ত সংক্রান্ত চিঠি ২০ অক্টোবর জারি হলেও লিয়াকত আলী ৩ নভেম্বর তা গ্রহণ করেন এবং সেদিন থেকেই দায়িত্ব থেকে অব্যাহতি নেন।

তদন্তে জানা গেছে, রোহিঙ্গা নাগরিক রোকেয়া বেগম বাংলাদেশি নাগরিক না হয়েও ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ সংগ্রহ করেন। ওই সনদ ব্যবহার করে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির জন্য কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসে আবেদন করলে বিষয়টি ধরা পড়ে।

এর আগে গত আগস্টে রোকেয়া বেগম ও তার স্বামী আনিস ভুয়া কাগজপত্র নিয়ে ভোটার হতে গেলে কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২, জি-৪ এলাকার রোহিঙ্গা শরণার্থী বলে স্বীকার করেন।

পরবর্তীতে যাচাই-বাছাইয়ে দেখা যায়, রোকেয়া বেগমকে দেওয়া নাগরিকত্ব ও চারিত্রিক সনদের ক্রমিক নম্বর ছিল ৪০২ এবং এতে গত ৮ আগস্ট প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী খানের স্বাক্ষর ছিল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অপারেশন ডেভিল থেকে বাঁচতেই ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামীলীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম মিয়া আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে

৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সেই রিকশাচালক জুলাই মামলায় কারাগারে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার সেই রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও পথে বেশ কয়েকটি

যশোরে মাজলিসুল মুফাসসিরীনের ডায়েরি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন যশোর জেলার উদ্যোগে ‘ডায়েরি বিতরণ অনুষ্ঠান–২০২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত আলেমেদ্বীন মুফতী আলী আকবার সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায়

“ক্ষমা চাওয়া, ভুল স্বীকার দেশে ফিরেই সম্ভব: ওবায়দুল কাদের”

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “ভুল স্বীকার কিংবা ক্ষমা চাওয়ার বিষয়টি তখনই আসবে, যখন আমরা দেশে ফিরে রাজনীতি

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ডেস্ক রিপোর্ট: ঈদের আগেই দেশের আট বিভাগের আট উপজেলায় পরীক্ষামূলক (পাইলটিং) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করছে সরকার। এরই মধ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘ফ্যামিলি কার্ড