সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় ১০ জানুয়ারি ২০২৬ থেকে জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালু রয়েছে।
জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়কে অবৈধ যানবাহনের চলাচল কমানোর লক্ষ্যে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশিকালে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করা হয়।
এই কার্যক্রমের আওতায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যানবাহন সংশ্লিষ্ট থানার হেফাজতে রাখা হয়েছে।
বিশেষ চেকপোস্ট কার্যক্রমে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.