সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভুয়া, জানিয়েছে কর্তৃপক্ষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, ছবিগুলো বাস্তব নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এসব ছবি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে ‘যমুনা রেলসেতুর পিলারে ফাটল’ উল্লেখ করে কয়েকটি ছবি পোস্ট করা হয়। এর মধ্যে Sundarban/Chitra/Benapole Express নামে একটি ফেসবুক গ্রুপ থেকে প্রথম পোস্টটি দেওয়া হয়, যা দ্রুত বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ছবিগুলো ভাইরাল হয়ে সিরাজগঞ্জসহ আশপাশের জেলায় উদ্বেগের সৃষ্টি করে।

এ বিষয়ে যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক বলেন,

“যমুনা রেলসেতুর কোথাও কোনো ফাটল দেখা যায়নি। কোনো পিলারেও ফাটলের চিহ্ন নেই। একটি চক্র AI প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে।”

তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণভোটের ম্যান্ডেট উপেক্ষা করলে স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার শঙ্কা: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হলে তা স্বৈরাচারের পথে অগ্রসর হওয়ার প্রথম

মরক্কোতে দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল তরুণ প্রজন্ম

অনলাইন ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। শনিবার অন্তত ১১টি শহরে শত শত তরুণ বিক্ষোভে অংশ নেয়। সিএনএনের প্রতিবেদনে জানানো

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েসহ তিনজনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার দুদিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজন গ্রেপ্তার

জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালাস পেয়েছেন। এর আগে আপিল

নির্বাচন হলে কি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এমন বইলেন না: চিফ প্রসিকিউটরকে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ মামলায় তার অভিযোগ গঠন নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অপর

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: সাবেক এমপি রুমানা মাহমুদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং