সিরাজগঞ্জে মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেলো দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ বছর বয়সী রাসেল। তার অনেক দিনের শখ ছিল একটি মোটরসাইকেল কেনার। কিন্তু অর্থের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর নতুন মোটরসাইকেল কিনবেন বলে প্রতিবেশী বকুলকে (১৬), সঙ্গে নিয়ে যান গাজীপুরের কোনাবাড়ী।

যাচাই-বাছাই শেষে কোনাবাড়ী থেকে পছন্দের মোটরসাইকেলটি কিনে বাড়ি ফিরছিলেন। কিন্তু শখের মোটরসাইকেলটি যে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে তা জানা ছিল না রাসেল ও বকুলের। কেনার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

সোমবার (১০ মার্চ), ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর কামাক্ষামোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের ছেলে রাসেল ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী বকুল।

নিহতের প্রতিবেশী নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতেন। নিজের প্রয়োজনে একটা মোটরসাইকেল কেনেন। পরে বোনের বাসা থেকে সেহেরির পর ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই)। আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নূরে আলম বলেন, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। আমি যমুনা সেতু পূর্ব থানায় খোঁজ নিয়েছি। তারা কিছু প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করবেন।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২। বুধবার (৫ মার্চ), দুপুর

দুই ভাই গুম মামলায় আ.লীগের তিন নেতা রিমান্ড শেষে কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে দুই দিনের রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) কারাগারে পাঠানো

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে ইরানে চলমান পরিস্থিতি ও বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা

উল্লাপাড়ায় ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (১২ অক্টোবর) বিকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর সরকারী প্রথমিক

বন্ধুর সাথে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ

রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেয়ার ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের মারপিটের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে