সিরাজগঞ্জে মামা-মামি-মামাতো বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬), নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার বেলা ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।
এই আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ‘ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।’
মামলার সূত্রে জানা যায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০), ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫), গলা কেটে হত্যা করেন রাজীব (৩৪)। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন।
পরে মোবাইল ফোন থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে আটক করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। স্বাক্ষ্যপ্রমাণ ‘শেষে আজ তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ২৬ বাংলাদেশীকে ফেরত পাঠালো বিএসএফ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতের হরিয়ানা রাজ্যে অবৈধভাবে বসবাসরত ২৬ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে ১৩ জন শিশু, ৭ জন

সিরাজগঞ্জে বাশার’স স্পেশাল ব্যাচ এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ব্যতিক্রমী বিদায়ী অনুষ্ঠান

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ শহরের অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাশার’স স্পেশাল ব্যাচ এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫এপ্রিল) সকালে এসএস রোডস্থ ডাব্লিউ

সেহরি খাওয়ার সময় বাবাকে কু’পি’য়ে হ”ত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক: চৌগাছায় পারিবারিক কলহের জেরে বাবা শরিফুল ইসলামকে (৪৫) কুপিয়ে হত্যা করেছেন ছেলে মোহাম্মদ রবিন (২২)। শনিবার (৮ মার্চ) ভোরে সেহরির সময় উপজেলার পাতিবিলা

ইয়েমেনে ১৭ ইসরায়েলি গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিলো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত একটি আদালত ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। হুতিদের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত

এপ্রিলে নির্বাচন নিয়ে সংশয়, ডিসেম্বরে ঝুঁকি থাকতো না: মান্না

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে মত দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার মতে, আসন্ন নির্বাচন এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে হলে কোনো ধরনের রাজনৈতিক বা

পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল