সিরাজগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ (৮০) মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ অবস্থায় অনিচ্ছায় জোরপূর্বক সম্পত্তি দখলের উদ্দেশ্যে দলিল তৈরি, অপহরণ ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তারই মেয়েদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭আগস্ট) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীর পুত্র টি.এম. নুর এজাজ।

লিখিত বক্তব্যে তিনি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলার কালীবাড়ী মোড় থেকে গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চারজন ব্যক্তি নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে জানা যায়, তারা একটি বেসরকারি রিহ্যাব সেন্টারের ভাড়া করা লোক, যাদের পেছনে ছিলেন তার আপন বোনেরা এবং তাদের সহযোগী সোহাগ নামের এক ব্যক্তি। পরে তাকে জোরপূর্বক ‘রেনেসাঁ রিহ্যাব সেন্টারে’ আটক রেখে ‘মাদকাসক্ত’ হিসেবে মিথ্যাচার চালানো হয়।

নুর এজাজ জানান, সেন্টারে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। একই সময়ে সোহাগ তার স্ত্রী মেহেজাবিন মৌ ও শিশুসন্তানকে সিরাজগঞ্জ থেকে ঢাকা নিয়ে গিয়ে বড় বোনের বাসায় অবরুদ্ধ করে রাখে। পরে এক আত্মীয়ের চল্লিশা অনুষ্ঠানের সুযোগে তার স্ত্রী পালিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করেন। দীর্ঘ দুই মাস আটকে রেখে অবশেষে ১৫ মে ঘুষের বিনিময়ে আত্মীয়-স্বজনের সহায়তায় তাকে রিহ্যাব থেকে মুক্ত করা হয়।

তিনি অভিযোগ করেন, এই ঘটনার সুযোগ নিয়ে তার বাবার প্রায় ৬ বিঘা পারিবারিক জমি ভুয়া দলিল তৈরি করে আত্মসাৎ করেছেন তার বোনেরা। জমিগুলোর দলিল নম্বর ১২২৮ (২৩.০৩.২০২৫), ১৯৮০ (২৩.০৩.২০২৫) ও ১৯৮১ (২৪.০৩.২০২৫)। এসব জমির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে দাবি করেন তিনি। নুর এজাজ বলেন, তার বাবাকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে।

এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তাকে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়। তবে কোর্টে মামলা করতে গেলে সিরাজগঞ্জ আইনজীবী সমিতি আলোচনার মাধ্যমে মিমাংসার আশ্বাস দেয়। দুই দফা নোটিশ দিলেও অভিযুক্তরা হাজির হয়নি বরং তদবিরের মাধ্যমে অভিযোগ প্রত্যাহারের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ঘটনায় মূলহোতা সোহাগ ও তার পরিবার বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নুর এজাজের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে র‌্যাব দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এ সংক্রান্ত প্রমাণ, মেসেঞ্জারের বার্তা ও অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে টি.এম. নুর এজাজ এ ঘটনায় অপহরণ, অবৈধ আটক, নির্যাতন এবং জমি আত্মসাতের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তার বাবার সম্পত্তি রক্ষায় অবৈধ দলিল বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

এসময় আরটিভি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাজিরুল ইসলাম সঞ্চয়, দীপ্ত টিভি ও খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, বিজনেস মিরোর ও আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক অগ্রসর ও বাংলাদেশ গার্ডিয়ান পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্র, দৈনিক অধিকরণ ও দি ট্রিব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক জনবানী ও আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার সোহান সেখ, ক্রাইম তালাশের শাহ আলম, দৈনিক আমার বাঙলা ও বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহবুব চৌধুরী, সকালের সময় ও জয়সাগর পত্রিকার স্টাফ রিপোর্টার আজিজুর রহমান মুন্নাসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণ্যমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

বিশেষ প্রতিনিধি: ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য

নামাজের ফাঁকে টিসিবির টাকা লুট–যুবদল কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণকালে নগদ অর্থ চুরির ঘটনায় যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চুরি হওয়া টাকার বড়

টাঙ্গাইলের মহাসড়কে যানবাহনের চাপ, টোল আদায় দুই কোটি ৮৬ লাখ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বেড়েছে যমুনা সেতুর টোল আদায়। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৩

জাকির নায়েক পলাতক আসামি, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের এমনটাই আশা করছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক: আসছে নভেম্বরে ঢাকায় আসছেন ডা. জাকির নায়েক। তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়, বাংলাদেশের কাছে

শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের বিলধলী এলাকায় খড়ের পালা দেওয়া ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত

১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার হয়রানিমূলক মামলা করা হয়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ফ্যাসিস্ট