সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ রয়েছে, বলাৎকারের পর শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করতেন ওই শিক্ষক। সম্প্রতি হেফজ বিভাগের দুজন ছাত্র মাদ্রাসায় যেতে অনীহা প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়। অভিভাবকরা প্রতিবাদ জানালে মাদ্রাসা সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল ও সুপার মো. আনোয়ার হোসেন তাদের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক মানুষ মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। এসময় উত্তেজিত জনতা দুজন শিক্ষককে মারধর করে। পরে পুলিশ পৌঁছালে মাদ্রাসা সুপারসহ পরিচালনা কমিটির সদস্যরা পালিয়ে যান।

ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, গভীর রাতে শিক্ষক মুন্নাফ তাদের রুমে ডেকে নিয়ে অনৈতিক কাজ করতেন এবং কাউকে জানালে হত্যা করার হুমকি দিতেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্রও একই অভিযোগ করেছেন।

ঘটনার পর থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ পলাতক থাকায় প্রতিষ্ঠানে কাউকে পাওয়া যায়নি। সুপারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সভাপতির মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “বলাৎকারের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জামার আবদার পূরণ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

ডেস্ক রিপোর্ট: পবিত্র কোররআন শরীফ অবমাননার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত

দুর্নীতি মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের ১৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমের প্রতিবেদনে এ তথ্য

সরাইলে ৭৫ দিনে কুরআনের হাফেজ হলেন ৭ বছরের আদনান 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের আবরারিয়া মডেল মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আদনান (৭)। মাত্র ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে হেফজ সম্পন্ন করেছে

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে