সিরাজগঞ্জে মাদ্রাসায় নির্বাচনী সভা, ভ্রাম্যমানে সুপারকে জরিমানা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা পরিচালনা করায় সুপারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করায় তাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন।

বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. ইউসুফ আলী কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বালুকোল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. ইউসুফ আলী জানান, মাদ্রাসা ভবনের নিচ তলায় নতুন বই বিতরণ উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। মাদ্রাসায় জামায়াতে ইসলামীর কোন কর্মসূচি ছিলো না। কিন্তু ভবনের উপর তলায় জামায়াতে ইসলামীর কোন সভা হচ্ছিলো কিনা আমার জানা নেই।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক দলের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করায় অনুষ্ঠানের আয়োজক বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বালুকোল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আমাদের দলীয় কোন কর্মসূচী ছিলো না। হয়তো স্থানীয় কিছু নারী তারা স্বেচ্ছায় কোন অনুষ্ঠান করতে পারে। তবে তাদের কর্মসূচী শুরুর কিছুক্ষণ পর আবার তারা চলে গেছে বলে জেনেছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যরাতে কাঁপল কিয়েভ, রুশ ড্রোন-মিসাইল হামলায় নিহত ১০, আহত ৩৪

অনলাইন ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় সোমবার (২৩ জুন) গভীর রাতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায়

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে বুধবার (১৭ ডিসেম্বর)

দায়িত্বে অবহেলার অভিযোগে বৃদ্ধ পাহারাদারকে পেটালেন যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ পাহারাদারকে পিটিয়েছেন দেলোয়ার হোসেন নামের এক যুবদল নেতা। গুরুতর আহত অবস্থায় ওই

ক্ষমতায় গেলে তিন কাজ করার প্রতিজ্ঞা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিনটি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায়

সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক ২দিন ব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলা

সলপের ঐতিহ্যবাহী ঘোল উৎপাদনে অনিয়ম, দুই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ স্টেশন বাজারে ঘোল তৈরির দুটি কারখানায় ভেজাল দুধ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা