সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহেল (৩২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া এলাকার মৃত ফটিকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ১৯ মার্চ ২০২০ সালে সিরাজগঞ্জ সদর থানায় মো. সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি বিচার শেষে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতার’ কারণ দেখিয়ে

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে মন্দির পরিদর্শনে যান তিনি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের

পলাতক আ. লীগ নেতা ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের পর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। জানা গেছে, গুরুতর অসুস্থ কাদেরকে

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ র‌্যালিতে গিয়ে নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নিয়ে শাহজাহান চৌধুরী (৫০) নামে এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৯ এপ্রিল ২০২৫: সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আজ রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান